ফাইভজি সম্বলিত আইফোন এসই আনছে অ্যাপল

১০ জানুয়ারি, ২০২২ ০১:৪৯  
আসছে বসন্তে অ্যাপল তাদের সবচেয়ে সাশ্রয়ী স্মার্টফোনের নতুন সংস্করণ উন্মোচন করতে পারে। ব্লুমবার্গের মার্ক গুরমান দাবি করেছেন যে, আগামী মার্চ অথবা এপ্রিলে ভার্চুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাপল তাদের তৃতীয় প্রজন্মের আইফোন এসই উন্মোচন করতে যাচ্ছে। খবর জিএসএম এরিনা। আগের গুজবের ধারাবাহিকতায় গারমান দাবি করেছেন যে, নতুন এসই আইফোন ৮ এর ডিজাইনেই হতে পারে তবে এতে থাকবে ফাইভজি প্রযুক্তি। এছাড়া এতে নতুন প্রসেসর থাকবে। সম্ভবত আইফোন ১৩ এর মতোই এতেও এ১৫ প্রসেসর থাকতে পারে। তবে অন্য কোনো পরিবর্তনের কথা জানাননি গারমান। তবে অ্যাপল যদি ফোনটির স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত করে কিংবা ক্যামেরা সেন্সর আপডেট করে তাহলে অবাক হওয়ার কিছু নেই। যদিও এতে আইফোন এসই তৈরিতে সাশ্রয়ী দাম নির্ধারণে অ্যাপলের যে প্রবণতা সেটি প্রকাশ পায় না। ফাইভজির জন্য অবশ্য বড় আকারের ব্যাটারির প্রয়োজন রয়েছে। যদি ফাঁস হওয়া তথ্য সত্যি হয় তাহলে যারা একেবারেই নতুন স্ক্রিণ ডিজাইন দেখতে চান তাদের জন্য দু:সংবাদ। অপেক্ষাকৃত ছোট স্ক্রিণ, পাতলা বেজেল ও বাটনভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকে ফোনটিতে। ডিবিটেক/বিএমটি